![]() |
| Girls kho kho champion & Runners Team |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ত: কলেজ খো খো প্রতিযোগিতা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সেন্ট জেভিয়ার্স কলেজ (রাজগঞ্জে) ময়দানে। এদিন ছেলেদের বিভাগে মোট 16 টি কলেজ অংশগ্রহণ করে ও মেয়েদের বিভাগে মোট ১৯ টি কলেজ অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। টুর্নামেন্টের সূচনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল ললিত পি তিরকে ও উত্তরবঙ্গ ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিবেকানন্দ ঘোষ মহাশয়।
![]() |
| Boys kho kho champion team |
এদিনের খেলায় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় ও রানার্স ময়নাগুড়ি কলেজ। অন্যদিকে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ফালাকাটা কলেজ ও রানার্স হয় ময়নাগুড়ি কলেজ।
![]() |
| Boys kho kho runners team |
পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কারগুলি তুলে দেন সেন্ট জেভিয়ার্স কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার ডেনিস, AC কলেজের অধ্যাপক ভূষণ দেব অধিকারী, ফাদার কিন্ডো, ফাদার ধিব্বা, ফাদার ডেবেন, Dr সৌরাশিশ দাস, কনভেনর তুষার দাস , ক্রিড়া শিক্ষক সম্ভু সাহা।


