![]() |
| Maynaguri Train Accident |
আজ পুনরায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে রেল দুর্ঘটনা। জানা গিয়েছে আজ সকাল ৬ টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ ময়নাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
![]() |
| Maynaguri Train Accident |
জানা গিয়েছে, একটি মাল ট্রেন আজকে আসামের গৌহাটি থেকে জলপাইগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের দিকে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় আপাতত কোনো হতাহতের খবর নেই। তবে রেলের বৈদ্যুতিক খুঁটি সহ বেশ কিছু যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনার জেরে আংশিক সময়ের জন্য এই পথে ট্রেন চলাচল বিগ্নিত হয়েছে। এই ঘটনা কেন ঘটলো তার তদন্ত শুরু করেছে রেল দপ্তর।

